Thursday, 31 August 2017

Jhargram Alapani Subdivision Library (ঝাড়গ্রাম আলাপনি মহকুমা গ্রন্থাগার)

Jhargram Alapani Subdivision Library(ঝাড়গ্রাম আলাপনি মহকুমা গ্রন্থাগার)







বই এর পোকা বলতে যা বোঝাই ঠিক তাই ছিলাম আমি।তখন তো আর এখনকার মতো ফেইসবুক , হোয়াটস্যাপ এর মোহ ছিল না , বরং বাংলা সাহিত্যের প্রাচুর্যে ঘেরা গল্পের স্বাদ নেওয়াটাই ছিল নেশা।   আর সব বই কেনা তো আর  সম্ভব নয় , তাই আমায় লাইব্রেরির মেম্বার ও হতে হয়েছিল। গল্পের বই থাকলে আর কিচ্ছু চাইতাম না , সারা দিন মোহগ্রস্থ হয়ে পড়তাম সেগুলো।

দিন পাল্টেছে , সাথে মানুষও। এখন বুক (বই) এর চেয়ে অনেক বেশি সময়টা জুড়ে আছে আমাদের ফেইসবুক। আমি নিজেও ফেইসবুক এ আছি ১০ বছর হলো কিন্তু , এসবের মধ্যে একটা অভ্যেস হারিয়ে ফেলেছি সেটা হলো - বই পড়ার ইচ্ছে। শুধু কি আমার ?? বেশিরভাগ বাঙালিদের মধ্যেই এখন বই পড়ার অনীহা। আর বর্তমান প্রজন্মের ছেলে  মেয়েরা তো বিন্দু মাত্র আগ্রহী নয় এসবে। তাহলে কেমন চলছে এখনকার লাইব্রেরিগুলো ? উত্তরের সন্ধানেই আমাদের টীম  Dear - ঝাড়গ্রাম পৌঁছে গেল  ঝাড়গ্রামের ডি এম  হল - সংলঘ্ন আলাপনি মহকুমা গ্রন্থাগারে।

অনেক দিন পর এখানে এসে মনে হলো টাইম মেশিন এ করে অতীত এ ফিরে গেছি। কয়েকটা নতুন আলমারি ছাড়া তেমন কোনো  কিছুই পরিবর্তন ঘটেনি। 


লাইব্রেরিটি আগে বাণীতীর্থ ট্রাস্ট পরিচালিত ছিল। পরে ১৯৬৬ সালে গভর্মেন্ট এটিকে স্পন্সরড করে। এখানে প্রায় ২৭ হাজার বই রয়েছে। এটির অনুমোদিত কর্মী সংখ্যা মাত্র ৪ জন (লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট , বই দপ্তরী এবং  নৈশপ্রহরী) ।

কিন্তু বর্তমানে এই চারজনই অবসর গ্রহণ করেছেন তার পরিবর্তে আর কোনো নতুন কর্মী নিয়োগ হয়নি এখন লাইব্রেরির অবস্থা খুবই শোচনীয়  এখানকার বই গুলোর  রক্ষনা বেক্ষণের কোনো সুব্যবস্থা নেই , না রয়েছে ভালো পরিষেবা দেওয়ার উপযুক্ত ব্যবস্থা

এখানে ২০১০ সালের এপ্রিল থেকে  লাইব্রেরি ইনচার্জ হয়ে আসেন সৌরীন্দ্র মোহন শতপতি মহাশয়   উনি ২০১৪ তে প্রমোশন পেয়ে বন্ডাইয়ের পাঠগার বদলি হয়ে চলে যানসেই সময় উনি দিন করে দুই লাইব্রেরিতেই চার্জ ছিলেন  

বন্ডাইয়ের পাঠগার থেকে উনি  ২০১৬ সালের ডিসেম্বর অবসর গ্রহণ  করেন বর্তমানে গর্ভারমেন্ট এর কোনো রকম অর্ডার না থাকলেও শুধু মাত্র লাইব্রেরিটি কে ভালোবাসেই  উনি রোজ বিকেল টা থেকে টা অব্দি এখানে পরিষেবা দিতে আসেন  উনি ওনার কিছু অভিমানের কথা শেয়ার করেছেন আমাদের সাথে -

সৌরীন্দ্র মোহন শতপতি এবং ওনার বর্তমান অ্যাসিস্ট্যান্ট।

২০১৬ প্রাক মুহুতে প্রায় দুই লক্ষ  যদিও বই কেনা হয়েছিল , কিন্তু  সে বই আজ অব্দি এখনো ক্যাটালগিং , ক্লাসিফিকেশন কোনোটাই হয়নি উপযুক্ত কর্মীর অভাবে । তাই সেগুলো এমনি পরে আছে পাঠকদের পরিষেবাও দেওয়া সম্ভব নয়।   


উনি মনে  করেন লাইব্রেরিতে পাঠক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো এখানকার কর্মীর অভাব ,তাই উপযুক্ত পরিষেবা দেওয়া যাচ্ছে না । তা ছাড়াও অন্যান্য লাইব্রেরির মতো এটি আধুনিকরণ হয়নি। কম্পিউটার সিস্টেম এখনো চালু হয়নি।

 
রবিন্দ্র পার্কের বহু বছরের পুরোনো কবি গুরুর সৌধটি এখন লাইব্রেরিতে রয়েছে।
ঝাড়গ্রামের এত বছরের ঐতিহ্যময় পুরোনো লাইব্রেরিটিকে ঠিক ভাবে পরিচালনা করতে গেলে আরো কর্মী নিয়োগ খুব প্রয়োজন। এসব পরিষেবা থাকলে আবার অনেক নতুন পাঠকদের সমাগম ঘটবে বলে আসা করা  যায়।  
 

Wednesday, 16 August 2017

Dear Letter Box

Dear Letter Box

After a long time, I were stunned to see you hanging on the road. 
 Now I do not need you anymore, So do not meet with you .

 How many times have i had visited you ? I used to have a lot of time In my childhood and left the letter written to my relatives. And now what do i need those?

 All the time now we are connected to the social network, we are talking through video calling in front face to face.Now There are many of advantages  - do not needs to wait us now. 

 How much of the internet really comes from each other or maybe far away? Before all, it was probably too far away. 
Anyway, I do not have the time of thinking and I do not like to write anymore nowadays - Like it before. 
So keep it short - Keep these memories alive as long as you can.

প্রিয় ডাকবাক্স


https://youtu.be/1qAF6hCjubE

প্রিয় ডাকবাক্স ,
রাস্তাই অনেক দিন পর তোমায় ওই ভাবে ঝুলতে দেখে বড্ড খারাপ লাগলো। এখন তোমায় আর আমার প্রয়োজন হয়না , তাই আর দেখা করিনা। ছোটবেলায় কতবার তোমার কাছে গিয়ে আমাদের আত্মীয় পরিজনের উদেশ্যে লেখা চিঠি তোমার কাছে নিশ্চিন্তে রেখে এসেছি। আর এখন কি দরকার বলো ?? সব সময় তো এখন আমরা সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছি , সামনে থেকে ভিডিও কলিং করে কথা বলে নিচ্ছি।
অনেক সুবিধা হয়ে গেছে যে - আর অপে
ক্ষায় থাকতে হয়না।


 সত্যি ইন্টারনেট আমাদের কত কাছে নিয়ে এসেছে একে অপরের বা হয়তো কাছে থেকে দূরে ? আগে খুব দূরে থেকেও বোধহয় বেশি কাছে ছিল সকলে ।
 

যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই অত লিখতে এখন আর ভালো লাগেনা আমার আগের মতো , তাই ছোট্ট করে বলে রাখি - 
ওরম ভাবেই থেকো , কেউ কাছে না এলেও , স্মৃতি গুলো রেখো যত্নে।

Tuesday, 15 August 2017

Jhargram Raja Raghunath Memorial Sports Club (RMS)

Jhargram Raja Raghunath Memorial Sports Club (RMS)




The area was built by the initiative of the Jhargram Rajbari, many years ago (ESTD-1922).

But this current cricket academy was born in 2011. The working president of this ground is - Suvendu Bijoy Malladeb.

District-wise Sushil Shakari (an official from the state-level CAB) - he first made a 15-day camp here. Sandeep Patil (then Indian cricket) was the first to be inaugurated - and this camp was the birth place of this Cricket Academy. It has been running for 5 years now - there are 90 students, including the boys (boys and girls), there are three coaches (Milao Bera, Mr. Rao & Babi) and also being sent coach for 6 months every year from the official CAB (Cricket Association Of Bengal) .

Apart from the local boys of Jhargram, students come from different places - Gobhalwalpur, Bellevara, Manikpara, Dharua, Lalgarh, Shilada, Belpahari, Belpur, Purulia etc.

There are currently 5/6 students from the district level, under different age groups (Under14, 16, 19)

There are 2/3 people at State level each time.

In the 5-year ten-12 tournament, the winner has won here. In addition to this, there are some boys who have received Man of The Match recognition in other tournaments.

The only Jhargram RMS Cricket Camp in West Bengal is not used for business purposes, but many poor poor people are practiced for free. The committee is operating and managing the camp with a selfless motivation - with the help of only a few local businessmen from their own money and running the camp.



The main purpose here is to give proper training to the talented boys and girls in the right place.


Although the current government has created the boundary of the ground 1 year ago -

Also, if it is better to help a little more financially for the camp, especially if the government pays for dressing room, separate bathroom for the boys, club house, field repairing, then the students are benefited very much now. It is also very important to get a permanent coach from CAB.

It is hoped that the government will give importance to the issue of future children in future.

Sources - Prabir Krishna Jana, Purnendu Kumar Pahari and Devkumar Mahato (RMS)

https://youtu.be/mQozlOmvHps 


Youtube - https://youtu.be/mQozlOmvHps



FB Page - https://www.facebook.com/dearjhargram  


Follow us on Instagram - https://www.instagram.com/dearjhargram/
Follow us on Twitter - https://twitter.com/Dearjhargram

#Dearjhargram

#Jhargram 

Thursday, 10 August 2017

Jhargram Raja Raghunath Memorial sports Club (RMS)

Jhargram Raja Raghunath Memorial sports Club (RMS)


বহু বছর আগে(ESTD -1922) ঝাড়গ্রাম রাজবাড়ীর উদ্যোগে এই মাঠটি  তৈরী করা হয়েছিল

কিন্তু বর্তমান এই ক্রিকেট  একাডেমী  টির   জন্ম  হয় 2011 তে । এ মাঠটির working প্রেসিডেণ্ট হলেন - সুভেন্দু বিজয় মল্লদেব। 

District থেকে  সুশীল  শিকারী  (State লেভেল  এর  CAB -  একজন  কর্মকর্তা) - তিনি  প্রথম  এখানে  15 দিনের  একটি  ক্যাম্প  তৈরী  করেনসাথে  ছিলেন  সন্দীপ  পাটিল  ( তৎকালীন  ভারতের  ক্রিকেটের ) - ওনারা  এটিকে  উদবোধন  করেন  এবং  সেই  ক্যাম্প  থেকেই  এই  ক্রিকেট  একাডেমী  টির  জন্ম এখন  5 বছর  ধরে  এটি  চলছে  এখানে  স্টুডেন্টদের  (ছেলে  এবং  মেয়ে  মিলিয়ে )  সংখ্যা  90  জন  , আছেন  3 জন  কোচ  (মিলয় বেরা ,মিঃ রাও  & বাবাই  )  এছাড়াও  অফিসিয়ালি   CAB (Cricket Association Of Bengal)  থেকে  প্রতি  বছর  6 মাসের  জন্যে  কোচ  পাঠানো হচ্ছে 

এখানে  ঝাড়গ্রামের  লোকাল  ছেলেরা ছাড়াও আরো  বিভিন্ন  জায়গা  থেকে  স্টুডেন্টসরা  আসে  গোপীবল্লভপুর  , বেলেবরা,মানিকপাড়া ,ধেরুয়া ,লালগড় ,শিলদা , বেলপাহাড়ি ,বেলপুর ,পুরুলিয়া  ইত্যাদি 

এই  একাডেমী  থেকে  বর্তমানে  District  লেভেলের  5/6 জন  স্টুডেন্ট  আছে  বিভিন্ন বয়সের (Under14 ,16,19) ,

State লেভেলেও প্রত্যেকবার   2/3  জন করে  যায়  

5 বছরে  10 -12 টা  টুর্নামেন্ট    খেলে বিজয়ীপ্রাপ্ত হয়েছে এখানে। তা  ছাড়াও   এখানে  কিছু  ছেলে  আছে  যারা  অন্যান্য  টুর্নামেন্টে  গিয়ে  Man Of The Match স্বীকৃতিও  পেয়েছে 

পশ্চিমবঙ্গের  এক  মাত্র  এই  ঝাড়গ্রাম   RMS Cricket Camp টি  Business খাতিরে  ব্যবহৃত  হয়  না  , উল্টে  অনেক  দুঃস্থ  গরিব দের  ফ্রি  তেই  প্রাকটিস  করানো  হয় কমিটি  একেবারেই  নিঃস্বার্থ  ভাবে  ক্যাম্পটি  তৈরী  করে পরিচালনা করছেন - রীতিমতো  নিজেদের  টাকা থেকে আর  সামান্য  কিছু  লোকাল  Businessman দের অনুদান দিয়েই   ক্যাম্পটিকে  চালাচ্ছেন



এখানে  মূল  উদ্দেশ্য  হলো  প্রতিভাসম্পন্ন  ছেলে  মেয়েদের  সঠিক প্রশিক্ষণ দিয়ে  ভালো  জায়গায়  প্রকাশ  করানো 


বর্তমান সরকার যদিও 1 বছর আগেই মাঠের বাউন্ডারি তৈরি করেছে -

এছাড়াও  যদি  একটু  ক্যাম্পটির  জন্যে  আরো কিছু  আর্থিক  সাহায্য  করে তাহলে ভালো  হয়  , বিশেষ  করে    - ড্রেসিং  রুম  , ছেলে  মেয়েদের  জন্যে  আলাদা  বাথরুম  , ক্লাব  হাউস  , ফিল্ড  রিপেয়ারিং এর  জন্যে কিছু যদি সরকার খরচ করে তাহলে এখন কার স্টুডেন্টসদের খুব উপকার হয়  এছাড়াও  CAB  থেকে   পার্মানেন্ট  কোচ  দেওয়াটাও খুব জরুরি

আশা করা  যায় ভবিষ্যতে এখাকার ছেলে মেয়েদের স্বার্থে  সরকার বিষয়টি কে গুরুত্ব দেবে      

তত্থ সূত্র - প্রবীর কৃষ্ণা জানা,  পূর্ণেন্দু কুমার পাহাড়ি  এবং  দেবকুমার মাহাতো। (RMS)

Youtube - https://youtu.be/mQozlOmvHps

FB Page - https://www.facebook.com/dearjhargram

Featured post

My friend

At a rainy night . For the first time I discovered you in the outside of our house - the little white black body was rolling back from th...